Dhaka, Monday | 13 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 13 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

টঙ্গীতে ১৩ মামলার আসামি সুজন গ্রেফতার

প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:৩৪ পিএম  (ভিজিটর : ৫৪)

গাজীপুরের টঙ্গীতে দীর্ঘদিন ধরে ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ১৩ মামলার আসামি দুর্ধর্ষ ছিনতাইকারী সুজন উরফে কিলার সুজনকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে শনিবার (১৬ মে) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত সুজন টঙ্গীর আলোচিত ব্যাংকের মাঠ বস্তির শহর আলীর ছেলে। 

পুলিশ জানায়, টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির দুর্ধর্ষ ছিনতাইকারি সুজন টঙ্গী রেলস্টেশনে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল রাত সাড়ে ৯টায় ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদকসহ  ১৩টি মামলা রয়েছে। তার মধ্যে ১টি হত্যা মামলা, ৭টি ছিনতাই মামলা এবং বাকীগুলো মাদক মামলা।

এছাড়াও তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃত সুজনের বিরুদ্ধে হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝