Dhaka, Tuesday | 21 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 July 2026 | English
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
লিসবনে কনসার্ট মাতাবেন জেমস ও জায়েদ খান
হজ প্যাকেজ ঘোষণা আজ, কমছে বিমান ভাড়া
শিরোনাম:

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে নিজেই আটক

প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:৩৮ এএম  (ভিজিটর : ৪৬)

কুষ্টিয়ার মিরপুরে আবারো মাদক কারবারিকে ছাড়াতে তদবির করতে এসে এবার মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করেছে পুলিশ। এর আগে একই থানায় এক মাদক ব্যবসায়ীকে ছাড়ানোর তদবির করতে এসে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মীকে আটক করে মুচলেখা দিয়ে ছাড়ে মিরপুর থানা পুলিশ। 

শুক্রবার (১৬ মে) রাত ৯টার সময় মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের আমলা বাজার থেকে মাদকসহ দুইজনকে আটক করে পুলিশ।
 
মাদকসহ আটককৃতরা হলো- মিরপুর উপজেলার আমলা এলাকার মৃত জিহাদ আলীর ছেলে সজিব (১৯) এবং একই এলাকার রিপন ওরফে লাদেন এর ছেলে শাকিল (১৮)।
 
সুপারিশ করতে এসে মাদকসহ আটক ঐ ব্যক্তি একই এলাকার মোশারফ হোসেনের ছেলে আহসান ওরফে হাসান (৩৫)। 

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শুক্রবার রাত ৯টার সময় আমলা বাজার থেকে গাঁজাসহ সজিব ও শাকিল নামের দুইজনকে আটক করে পুলিশ। পরে তাদের আমলা পুলিশ ফাঁড়িতে নিয়ে গেলে তাদের ছাড়ানোর জন্য তদবির করতে যায় আহসান ওরফে হাসান। 

এসময় পুলিশ তাকে তল্লাশি করলে তার কাছ থেকেও গাঁজা পাওয়া যায়। তাদের তিনজনই বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
 
ওসি শহিদুল ইসলাম আরো জানান, আটককৃত আহসান দীর্ঘদিন ধরে ঐ এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলো বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
উল্লেখ: এর আগে গত ০৯ মে রাতে কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম (৩৩) নামের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করলে তাকে নিজেদের দলের পরিচয় দিয়ে ছাড়াতে গেলে জামায়াত ও বিএনপির ৫ নেতাকে থানা হেফাজতে নেয় পুলিশ। পরদিন তাদের মুচলেখা নিয়ে ছেড়ে দেয় পুলিশ। 

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝