Dhaka, Friday | 15 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 15 May 2026 | English
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বর শুরুর পরিকল্পনা
পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি
সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ বাংলাদেশি হজযাত্রী
ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ: লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
শিরোনাম:

গোয়ালন্দে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ

প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৭:০৬ পিএম  (ভিজিটর : ৬)

“সোনালী জীবন, সুখের জীবন”-স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে ইসলামী শররীয়াহ্ মোতাবেক পরিচালিত জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির গ্রাহক সমাবেশ ও মরণোত্তর বীমা দাবি পরিশোধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকাল ১১ টায় বরাট আকিরন নেতা ইসলামিয়া মাদ্রাসায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি রাজবাড়ী মেট্রো ইউএম ও এফ‌এ এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এজিএম মোহাম্মদ ইমাম হোসাইন।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইউনিট ম্যানেজার যোবায়ের হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মোস্তফা কামাল, মোঃ দুলাল হোসেন, সুজিত সরকার (জয়), তানসেন শেখ, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, পাবনা আমিনপুর থানার সাব ইন্সপেক্টর মুন্সী আব্দুল লোকমান, বরাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দিরাজ আলী শেখ, বরাট ইউপি সদস্য মোঃ সেলিম প্রামাণিক, মোঃ ইউসুফ আলী শেখ প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাহকগণ।

আলোচনা সভা শেষে প্রয়াত গ্রাহক ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ ১ নং ওয়ার্ড চর বরাট গ্রামের বাসিন্দা মরহুম হেদায়েত হোসেন (যার পলিসি নং -৭৭১১৩০) এর মরণোত্তর বীমা দাবি হিসেবে ৯৪ হাজার ২৪৫ টাকা পরিশোধ করেন। হেদায়েত হোসেন এর পক্ষে তার নামিনি বড় ভাই মোঃ টিটু হোসেন বীমা দাবির চেক গ্রহণ করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝