খুলনায় সন্ত্রাসী বি কোম্পানির সদস্য ও ৫ মামলার আসামি ইমন মোল্লাকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শুক্রবার (১৫ মে) দুপুরে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে র্যাব-০৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময়ে খুলনার কুখ্যাত “বি কোম্পানির” সদস্য ও সন্ত্রাসী মোঃ ইমন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। সে হরিনটানা থানার রায়েরমহল ইসলামনগর রোড এলাকার মোঃ মাসুদ মোল্লার ছেলে।
ইমন মোল্লার পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর আড়ংঘাটা, সোনাডাঙা ও হরিণটানা থানায় তার বিরুদ্ধে ১টি হত্যা চেষ্টা মামলা, ১টি অস্ত্র আইনে মামলা, ১টি নারী ও শিশু আইনে মামলা, ১টি খুনের উদ্যোগসহ চুরি তৎসহ অস্ত্র আইনে মামলা এবং ১টি মাদক মামলাসহ মোট ৫টি মামলার তথ্য রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে খুলনা মহানগরীর হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।
এফপি/জেএস