Dhaka, Saturday | 11 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 11 July 2026 | English
জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
কত দিন থাকবে এই বৃষ্টিপাত, জানাল আবহাওয়া অফিস
আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে
শিরোনাম:

৬০ ঘণ্টা পরও উদ্ধার হয়নি ৪ শিক্ষার্থী

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৭:০৩ পিএম  (ভিজিটর : ৩৪)

পটুয়াখালীর বাউফলে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার প্রায় ৬০ ঘন্টা পার হলেও দেখা মেলেনি চার শিক্ষার্থীর।

এ ঘটনায় সোমবার (১১ মে) সকালে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করছেন শিক্ষার্থীর অভিভাবকরা। জিডি সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার সানজিদা আক্তার (১২), এ আয়শা আক্তার (১৩), ইসমত জেরিন সাজনিন (১২) ও সনজিদা আক্তার রায়সা (১৪) বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ চারজনই একই গ্রামের। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাদের সন্ধান পাননি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুর ইসলাম বলেন, এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয় খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝