Dhaka, Saturday | 9 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 9 May 2026 | English
হামে মৃত্যু প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড, এর বিচার হওয়া উচিত: এম এ আজিজ
ওয়াকিমুলের স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
দারুণ ফিফটিতে জন্মদিন রাঙালেন মুশফিক
শিরোনাম:

হঠাৎ বেড়েছে ডিমের দাম

প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৪:০০ পিএম  (ভিজিটর : ৩৫)

চলতি বছরে গত মাস পর্যন্তও ফার্মের মুরগির ডিমের দাম ডজন প্রতি ছিল ১০০-১১০ টাকা। কিন্তু হঠাৎ গত এক মাসে বাড়তে শুরু করেছে ডিমের দাম। এক মাসেই প্রতি ডজনে বেড়েছে ৩০–৪০ টাকা। এর মধ্যে গত এক সপ্তাহে প্রতি ডজনে বেড়েছে ১০ টাকা।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়,  রাজধানীর বড় বাজারগুলোতে ফার্মের মুরগির বাদামি রঙের প্রতি ডজন ডিম ১৪০ টাকায় বিক্রি হয়েছে। যা পাড়া–মহল্লার দোকানে বিক্রি হয়েছে ১৪৫ টাকা দরে। সাদা রঙের ডিম বিক্রি হয়েছে ১৩০ টাকায়। অথচ এক মাস আগেও ডিমের ডজন ছিল ১০০-১১০ টাকা। অর্থাৎ এক মাসের কম সময়ের মধ্যে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা।

ব্যবসায়ীরা বলছে, সময়ে বেড়েছে ডিমের চাহিদা। সেই সঙ্গে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিরও প্রভাব পড়েছে এসব পণ্যের দামে। কারওয়ান বাজারের এক ডিম বিক্রেতা বলেন, গত দুই সপ্তাহে বাজারে ডিমের চাহিদা বেড়েছে। যার কারণে পাইকারি বিক্রেতারা ডিমের দাম বাড়িয়েছেন। এ কারণে আমরা খুচরা দোকানেও বাড়তি দামেই ডিম বিক্রি করছি। একই দৃশ্য দেখা যায়, টাউনহল বাজার ও যাত্রাবড়ি বাজারেও।

এদিকে বেড়েছে ব্রয়লার মুরগির দামও। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৯০ থেকে ২০০ টাকায়, যা আগে ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। অন্যদিকে প্রতি কেজি সোনালি মুরগি ৩৫০-৩৬০ টাকায় বিক্রি হয়েছে। আর হাইব্রিড সোনালি বিক্রি হয়েছে ৩২০-৩৩০ টাকায়। বাজারে বর্তমানে গরুর মাংস বিক্রি হচ্ছে কেজিতে ৮০০–৮৫০ টাকা হয়েছে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝