Dhaka, Thursday | 30 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 30 April 2026 | English
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
তিন দফায় কমলো স্বর্ণের দাম
হামে আক্রান্ত শিশুদের বড় অংশই টিকাবিহীন
আরও ৫ দিন থাকতে পারে বৃষ্টি
শিরোনাম:

তিন দফায় কমলো স্বর্ণের দাম

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১০:২৩ এএম  (ভিজিটর : ৩২)

দেশের বাজারে টানা তিন দফায় কমেছে স্বর্ণের দাম। সর্বশেষ হিসাব অনুযায়ী, এই তিন দফায় মোট ৭ হাজার ৭০০ টাকা কমেছে প্রতি ভরিতে স্বর্ণের দাম।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সর্বশেষ দর অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (২৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী,  ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা (প্রতি ভরি), ২১ ক্যারেট ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা ও সনাতন পদ্ধতি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

এর আগে, মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। তারও আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং দেশীয় বাজারে চাহিদার পরিবর্তনের প্রভাবেই টানা কমছে স্বর্ণের দাম।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝