Dhaka, Saturday | 9 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 9 May 2026 | English
হামে মৃত্যু প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড, এর বিচার হওয়া উচিত: এম এ আজিজ
ওয়াকিমুলের স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
দারুণ ফিফটিতে জন্মদিন রাঙালেন মুশফিক
শিরোনাম:

হামে মৃত্যু প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড, এর বিচার হওয়া উচিত: এম এ আজিজ

প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৫:০১ পিএম  (ভিজিটর : ২১)
ফাইল ছবি

ফাইল ছবি

দেশজুড়ে হামের প্রকোপ বৃদ্ধি এবং হামে মৃত্যুর ঘটনায় ইউনূস সরকারকে দায়ী করেছেন ফিন্যান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ। তিনি বলেছেন, ‘আমি মনে করি, এটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড। এটার বিচার হওয়া উচিত।’

শুক্রবার (৮ মে) সংবাদমাধ্যমে ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি হামের ব্যাপারে বলব, অবশ্যই এটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড। কেন হামের টিকা আনা হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তো এটা অটোমেটিক চিন্তা করা দরকার ছিল যে, শিশুদের টিকা দেওয়া হয়নি। তাই আমি মনে করি, এটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড। এটার বিচার হওয়া উচিত।’

এম এ আজিজ বলেন, ‘ইউনূস সরকার কোনো কিছুকেই কর্ণপাত করেনি। তিনি ও পুরো উপদেষ্টা পরিষদ টাকা-কড়ি উপার্জন নিয়ে ব্যস্ত ছিল। তাদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। ইউনিসেফ সাক্ষী আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাক্ষী আছে।’

ইউনূস সরকারের কোনো বিষয়ে বর্তমান সরকার ব্যবস্থা নিচ্ছে না—এমনটা জানিয়ে তিনি বলেন, ‘সজীব ভূঁইয়া (আসিফ মাহমুদ) বলেছিলেন যে, ডিপ স্টেট তাদেরকে ২০২৯ সাল পর্যন্ত (ক্ষমতায়) থাকতে প্ল্যান দিয়েছিল। আমার মনে হয়, ডিপ স্টেট এখনো কার্যকর। ডিপ স্টেট মনে হয় ইউনূসকে সাহায্য করছে। আমার মনে হয়, ডিপ স্টেটের কারণে বর্তমান সরকারও কোনো তদন্ত বা কিছু করতে পারছে না।’

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝