Dhaka, Friday | 17 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

আদমদীঘিতে মাদকসহ গ্রেপ্তার ৩

প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১১:৫৫ এএম  (ভিজিটর : ৪৫)

বগুড়ার আদমদীঘিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টমুলে সাজাপ্রাপ্ত আসামীসহ ৩জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে শামসুজ্জামান মাসুম নামের এক মাদক কারবারির নিকট থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার (৭ মে) রাতে আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে আদমদীঘির নসরতপুর ইউপির বিনাহালী গ্রামের আবু জাহিদ মন্ডলের ছেলে শামসুজ্জামান মাসুম (৪০) কে বিক্রির সময় পুসিন্দা গ্রামস্থ জৈনক বাহারের জমির উপর নির্মানাধীন মাদ্রাসার সামনে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া ব্যাংক চেক প্রত্যাখ্যান মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানামুলে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী আদমদীঘি সদরের শিবপুর গ্রামে নজরুল ইসলাম প্রামানিকের ছেলে রেজাউল ইসলাম পিপল ও সিআর প্রতারণা মামলায় উপজেলার কুন্দগ্রাম ইউপির ছাতুয়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়।  

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের গতকাল শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝