Dhaka, Tuesday | 21 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 July 2026 | English
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
লিসবনে কনসার্ট মাতাবেন জেমস ও জায়েদ খান
হজ প্যাকেজ ঘোষণা আজ, কমছে বিমান ভাড়া
শিরোনাম:

কুষ্টিয়া কলেজে ১৬ গাছ কর্তন, শিক্ষার্থীদের ক্ষোভ

প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭:৫১ পিএম  (ভিজিটর : ৪৯)

কুষ্টিয়ার সরকারী কলেজে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে অস্থায়ী খেলার মাঠের জন্য প্রকাশ্যে ও রাতের আধারে কলেজের ১৬টি গাছ কর্তনের অভিযোগ উঠেছে কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে। দোষীদের দ্রুত শাস্তির দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরাও।

মঙ্গলবার (৫ মে) দুপুরে কুষ্টিয়া সরকারী কলেজের বিজ্ঞান ভবনের সামনে গাছ কর্তনের প্রতিবাদে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় তারা কলেজের ফলজ, বনজ এবং ঔষুধি ১৬টি গাছ কর্তনের অভিযোগ তোলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজে বড় খেলার মাঠ থাকা সত্বেও নতুন করে অস্থায়ী খেলার মাঠ তৈরি করার জন্য রাতে এবং সকালে কয়েকজন শিক্ষার্থী এসব গাছ কেটে ফেলেছে। কলেজের অধ্যক্ষর ইন্ধন না থাকলে শিক্ষার্থীরা এমন কাজ করবে না।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের পরিবেশ সুন্দর করতে এসব গাছ রোপন করার পরিবর্তে কর্তৃপক্ষ এভাবে গাছ কাটবে তা মেনে নেওয়া যায় না। কলেজ ক্যাম্পাসে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কে গাছ কেটেছে তা খুজে পাচ্ছে না কর্তৃপক্ষ এটা হাস্যকর।

বিজ্ঞান বিভাগের এক শিক্ষক জানায়, আমরা নিজের হাতে গাছগুলোর পরিচর্যা করি। এগুলো কাটা ঠিক হয়নি। যারা এ কাজ করেছে আমরা তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী এবং প্রতিবাদ জানায়।

কলেজের উপাধাক্ষ্য মোহাঃ আব্দুল লতিফ জানান, আমরা কলেজের শিক্ষকদের পক্ষ্য থেকে অধ্যক্ষ বরাবর লিখিত আবেদন দিয়েছি, যে যারা এ গাছ কর্তন করেছে তাদের চিহ্নিত করার জন্য। সেই সাথে এভাবে খেলার মাঠের জন্য গাছ কর্তন করা খুবই খারাপ কাজ হয়েছে।

অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোঃ রুহুল আমীন বলেন, ইতিমধ্যে গাছ কর্তনের ব্যপারে আমরা একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। সকালে শিক্ষকরা লিখিত অভিযোগ দিয়েছে, ঐ সময় কর্মরত গার্ডদের কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝