Dhaka, Tuesday | 21 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 July 2026 | English
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
লিসবনে কনসার্ট মাতাবেন জেমস ও জায়েদ খান
হজ প্যাকেজ ঘোষণা আজ, কমছে বিমান ভাড়া
শিরোনাম:

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭:২৯ পিএম  (ভিজিটর : ৩০)

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত হোসেন (৬ মাস) নামের এক শিশু মারা গেছে।

সোমবার (৪ মে) দিবাগত রাতে শিশুটি মারা যায়। আরাফাত কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকার বিজয় হোসেনের ছেলে।

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গত ২ মে হামের উপসর্গ নিয়ে শিশু আরাফাতকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সোমবার দিবাগত রাত ৩টার দিকে শিশুটি মৃত্যুবরণ করে।

কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা‌. নাসরিন এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলার হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ১০ জন শিশুর মৃত্যু হলো।

ডা. নাসরিন জানান, মার্চ মাসের মাঝামাঝি সময়ে হামের সংক্রমণ শুরু হওয়ার পর এ পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া ২৫০ সরকার জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট ১ হাজার ৪৯ শিশু ভর্তি হয়। গত ২৪ ঘণ্টায় জেলার হাসপাতালগুলোতে মোট ২৫ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতাল গুলোতে ১৫৫ শিশু ভর্তি আছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝