Dhaka, Monday | 12 October 2026
         
English Edition
   
Epaper | Monday | 12 October 2026 | English
শিরোনাম:

আদমদীঘিতে তিন মাদক কারবারিকে আটক

প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:৪৬ এএম  (ভিজিটর : ২১৪)

বগুড়ার আদমদীঘিতে তিন মাদক কারবারিকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।  

রবিবার (৩ মে) বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো- আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের এনামুল হকের ছেলে রাকিবুল ইসলাম (২৪), নিমাইদীঘি গ্রামের হাবিল প্রামানিকের ছেলে আব্দুল আলিম (৩৮) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কোলাসনিপুর গ্রামের আব্দুল হামিদ মন্ডলের ছেলে বুলবুল হোসেন (২৮)। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত রবিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত তিন মাদক কারবারিকে ২০০গ্রাম গাঁজা ও ২পিস নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালত রাকিবুল ইসলাম ও আব্দুল আলিমকে ৬মাস ও বুলবুল হোসেনকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১০০টাকা করে জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম। ওই দিন সন্ধ্যায় দন্ডপ্রাপ্তদের বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝