Dhaka, Friday | 17 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

আদমদীঘিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের মহান মে দিবস পালিত

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৭:৫৫ পিএম  (ভিজিটর : ১৬৯)

বগুড়ার আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকালে উপজেলা শ্রমিক দল, নির্মাণ শ্রমিক ইউনিয়ন-সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেলা ১১ টায় আদমদীঘি বাসট্যান্ড বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। এসময় তিনি বলেন, কোনো শ্রমিক যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয়। সেজন্যে বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রত্যেকটি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করছে।

বিগত সরকার ১৭বছর আমাদের প্রত্যেকটি সেক্টরে মতো শ্রমিকদেরও ন্যায্য অধিকার আদায় করতে দেয়নি। তাই আমরা আদমদীঘির বাস,  ট্রাক, সিএনজি-সহসকল সেক্টরের শ্রমিকদের পাশে আছি, তারা ন্যায্য অধিকার থেকে যেনো বঞ্চিত না হয়। এসময় আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন প্রমুখ। 

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝