Dhaka, Saturday | 2 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 2 May 2026 | English
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী
ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান
প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ে বাবর আলীর নতুন ইতিহাস
২০ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
শিরোনাম:

রোটারী ক্লাব অব রংপুর সিনার্জি: কমফোর্ট জোন ও আলোচনা সভা

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৭:১৮ পিএম  (ভিজিটর : ৬)

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রোটারী ক্লাব অব রংপুর সিনার্জি কর্তৃক নির্মিত কমফোর্ট জোন (ওয়াশরুম) এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২ মে) দুপুর ১২ টায় উপজেলার ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় (পাইলট)-এ রোটারী ক্লাব অব রংপুর সিনার্জি কর্তৃক সাত লক্ষ টাকা ব্যয়ে  নির্মিত “কমফোর্ট জোন” (ওয়াশরুম)-এর  উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে হল রুম এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোটারী ক্লাব অব রংপুর সিনার্জির প্রতিষ্ঠাতা সভাপতি সাজাহান কবির-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, রোটারী ক্লাব অব রংপুর সিনার্জির সভাপতি মাহ্বুবুল আলম খান, সেক্রেটারি হাসনিন আখতার (এ্যানি), রোটারী ক্লাব অব রংপুর সিনার্জির সদস ডাক্তার মোঃ দেলোয়ার হোসেন দুলাল, ট্রেজারার মেহেবুবা ফেরদৌস, একেএম আব্দুস সালাম তুহিন, ইঞ্জিনিয়ার মাহবুব আলম খান, লালমনিরহাট রোটারীর প্রেসিডেন্ট কাসেম আলী, সদস্য রফিকুল ইসলাম, ফুলবাড়ী একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, প্রধান শিক্ষক রাহিবুল ইসলাম, প্রধান শিক্ষক লিয়াকত আলী প্রামানিক, সাবেক প্রধান শিক্ষক কানাই চন্দ্র সেন, গোলাম কিবরিয়া সরকার লাকু, শিক্ষার্থী জুই খাতুন ও সিনহা  খন্দকার সহ আরো অনেকে।

বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত ওয়াশরুম শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, আত্মবিশ্বাস ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ছাত্রীদের জন্য এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। রোটারী ক্লাব অব রংপুর সিনার্জির এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষাবান্ধব ও জনকল্যাণমূলক এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝