Dhaka, Monday | 27 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 July 2026 | English
শিরোনাম:

মুন্সীগঞ্জের দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:৩৬ পিএম  (ভিজিটর : ৬৯)

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার টঙ্গীবাড়ি বাজারের মাঝি মার্কেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিদেশি কসমেটিকসের মোড়কে আমদানিকারকের তথ্য ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য (এমআরপি) উল্লেখ না থাকায় দুইটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান ও বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

আসিফ আল আজাদ জানান, অভিযানকালে টঙ্গীবাড়ি বাজারের কোরিয়ান বিউটি শপ-এ বিভিন্ন ধরনের বিদেশি কসমেটিকস বিক্রি করতে দেখা যায়। পরিদর্শনের সময় পণ্যের মোড়কে আমদানিকারকের তথ্য এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য (এমআরপি) উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক অর্নব ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে কে বিউটি ব্রান্ড নামের আরেকটি কসমেটিকস প্রতিষ্ঠানে একই ধরনের অনিয়ম ধরা পড়ে। বিদেশি কসমেটিকসের মোড়কে প্রয়োজনীয় তথ্য ও এমআরপি উল্লেখ না থাকায় দোকানটির ম্যানেজার শান্ত শিকদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে টঙ্গীবাড়ি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টঙ্গীবাড়ি থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

এফপি/ফ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝