Dhaka, Monday | 27 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 July 2026 | English
শিরোনাম:

ছেলের আঘাতে বাবার মৃত্যু

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৫:৫০ পিএম  (ভিজিটর : ২৬)

কুষ্টিয়ার দৌলতপুরে মহিষ বিক্রির টাকা নিয়ে বাকবিতণ্ডার জেরে ছেলের টর্চলাইটের আঘাতে নিহত হয়েছেন বাবা।

রোববার (২৬ জুলাই) রাত পৌনে ৯টায় দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি চরপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি, দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি চরপাড়ার মৃত আমির উদ্দিনের ছেলে বানেজ উদ্দিন (৫২)। তিনি ওই ইউনিয়নের গ্রামপুলিশ হিসাবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন।

অভিযুক্ত ছেলে রাজিব (২৫) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বানেজ উদ্দিন সম্প্রতি নিজের পালিত একটি মহিষ বিক্রি করেন। রোববার রাতে মহিষ বিক্রির সেই টাকার একাংশ দাবি করেন ছেলে রাজিব। তবে বাবা তাকে টাকা দিতে অস্বীকৃতি জানানোয় দুজনের মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাজিব তার হাতে থাকা ভারী টর্চলাইট দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন। এতে বানেজ উদ্দিন রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যান। 

এ সময় প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে মুমূর্ষু অবস্থায় গ্রামপুলিশ বানেজ উদ্দিনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য রওনা হন। কিন্তু কিছুদূর যাওয়ার পর স্থানীয় মহিষকুণ্ডি বাজারের কাছে পৌঁছালে তার মৃত্যু হয়। 

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান জানান, এ ঘটনার খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে রাতে থানায় আনা হয়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝