Dhaka, Tuesday | 28 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 July 2026 | English
শিরোনাম:

সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত বুধবার

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১:৩৩ পিএম আপডেট: ২৮.০৭.২০২৬ ১:৫৮ পিএম  (ভিজিটর : ১০)

চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা ঘিরে চলমান আইনি জটিলতার বিষয়ে আগামী বুধবার (২৯ জুলাই) আদেশ দেবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ মঙ্গলবার (২৮ জুলাই) শুনানি শেষে রায় ঘোষণার জন্য এ দিন নির্ধারণ করেন।

এদিন বিষয়টির ওপর চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা থাকলেও আদালত তা না দিয়ে পরবর্তী দিনের জন্য আদেশ সংরক্ষণ করেন। ফলে সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ এবং জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে এখন পর্যন্ত অনিশ্চয়তা বহাল রয়েছে।

এর আগে নির্বাচন কমিশনের সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন চট্টগ্রাম-২ আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন।

আপিলে নুরুল আমীন হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত রাখার পাশাপাশি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীরকে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ ও সংসদের কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত রাখার নির্দেশনা চেয়েছেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝