খুলনা নগরের বয়রায় বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার কর্তৃপক্ষের আয়োজনে বাংলার লোকসংস্কৃতি চর্চা ও বৈশাখী আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ কলামিস্ট অধ্যাপক আনোয়ারুল কাদির।
আনোয়ারুল কাদির বলেন, বাংলার লোকসংস্কৃতি আমাদের সংস্কৃতির মূল ভিত্তি। এর প্রতিটি শাখার নিজস্ব রূপ আছে। এগুলো মিলে সমৃদ্ধ হয়েছে আমাদের সংস্কৃতি। যা রক্ষা করার দায়িত্বও আমাদের।
অনুষ্ঠানে বাংলার লোকসংস্কৃতি নিয়ে আরও আলোচনা করেন খুলনার সরকারি মহিলা কলেজ বাংলা বিভাগের প্রধান অধ্যাপক শংকর কুমার মল্লিক ও বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ।
স্বাগত বক্তব্য দেন সুন্দরবন ও বাংলাদেশ উপকূল সুরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক সাংবাদিক শুভ্র শচীন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় গণগ্রন্থাগারের জেষ্ঠ লাইব্রেরিয়ান মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বাংলার লোকসংস্কৃতির ধারক বিভিন্ন গান ও আবৃতি অনুষ্ঠিত হয়।
এফপি/জেএস