Dhaka, Saturday | 27 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 27 June 2026 | English
বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’
পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা
শিরোনাম:

মান্দায় ফিলিং স্টেশনে হামলা, মালিকসহ আহত ২ জন

প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৯:১৬ পিএম  (ভিজিটর : ৬৫)

নওগাঁর মান্দা উপজেলার সতীহাটে ড্রামে অতিরিক্ত তেল দিতে রাজি না হওয়ায় ‘সরকার ফিলিং স্টেশনে’ হামলার ঘটনা ঘটেছে। এতে পাম্প মালিক তপন কুমার সরকারসহ অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার সতীহাট এলাকায় অবস্থিত ওই ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে একদল কিশোর ড্রামে করে অতিরিক্ত জ্বালানি তেল নিতে সরকার ফিলিং স্টেশনে আসে। পাম্প কর্তৃপক্ষ ড্রামে তেল দিতে অস্বীকৃতি জানালে তারা উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে তারা পাম্পের কর্মকর্তা-কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বাধা দিতে গেলে পাম্প মালিক তপন কুমার সরকার ও এক কর্মচারীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝