Dhaka, Thursday | 25 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 25 June 2026 | English
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
শিরোনাম:

মুন্সীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:০০ পিএম  (ভিজিটর : ৩৪)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহাদাত (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত শ্যামসিদ্ধি এলাকার শামসুল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে মত্তগ্রাম সড়কের ওপর এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শাহাদাতকে আটক করা হয়। এরপর তাকে মারধর করা হলে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত যুবকের হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি সড়কে পড়ে ছিল। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, যার মরদেহ উদ্ধার করা হয়েছে সে একজন পেশাদার চোর। সে তার নিজ এলাকায় চুরি করতে গেলে এলাকার লোকজন তাকে দেখে ফেললে পালানোর চেষ্টা করলে লোকজন তাকে তাড়া করে ধরে ফেলে। পরে সকালে তার হাত পা বাধা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, নিহত শাহাদাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝