Dhaka, Sunday | 23 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 23 August 2026 | English
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ নারী আটক

প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৩:৪৬ পিএম  (ভিজিটর : ৭৫)

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ সুখিয়া খাতুন (৪২) নামে এক নারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে উপজেলার বায়েক ইউনিয়নের ছোট বায়েক মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ছোট বায়েক মধ্যপাড়ার নুরু মিয়ার বাড়ির সুখিয়ার দোচালা রান্নাঘরে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য নিজের দখলে রাখার অভিযোগে সুখিয়া খাতুনকে আটক করা হয়।

আটককৃত সুখিয়া খাতুন কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক মধ্যপাড়া এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝