Dhaka, Wednesday | 29 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 29 April 2026 | English
আরও ৫ দিন থাকতে পারে বৃষ্টি
বৃষ্টির দিনেই কেন খিচুড়ি খেতে ইচ্ছে করে?
রাজধানীতে সকাল থেকে বৃষ্টি
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ
শিরোনাম:

পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার প্রদান

প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫:২৯ পিএম  (ভিজিটর : ১০)

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিশু-কিশোরদের সুস্থ বিকাশে সুষম খাদ্যের গুরুত্ব তুলে ধরা হয়।

ডা. অর্ণব ঘোষের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. সুজন কুমার সরকার, ডা. সঞ্জয় কুমার মন্ডল, ডা. জহিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ক্যাশিয়ার দেব্রত সরকার, অফিস সহকারী সরোয়ার হোসেন, পরিসংখ্যানবিদ মোঃ জাহাঙ্গীর আলম সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সপ্তাপব্যাপী পুষ্টি সপ্তাহের সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি সন্তোষ প্রকাশ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমদে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝