Dhaka, Monday | 15 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 15 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

নীলফামারীতে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না তেল

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:১২ পিএম  (ভিজিটর : ১৫৩)

নীলফামারীর কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হতে কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল। যানবাহনে জ্বালানি তেল সরবরাহে শৃংখলা ফিরিয়ে আনতে এ উদ্যোগ নিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও উপজেলা ফুয়েল কার্ড যাচাই-বিতরণ কমিটির আহবায়ক লোকমান আলম, উপজেলা প্রকৌশলী ও সদস্য মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সদস্য লতিফুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার জিয়াউর রহমান প্রমুখ।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ফুয়েল কার্ডের জন্য আবেদন পত্র যাচাই বাছাই শেষে প্রথম দিনে (বৃহস্পতিবার) ২৮০ জনের মাঝে ফুয়েল কার্ড বিতরণ করা হয়েছে। ফুয়েল কার্ড যাচাই ও বিতরণে উপজেলা প্রশাসন হতে একটি কমিটি করা হয়েছে। এ কমিটি কর্তৃক আবেদনপত্র যাচাই শেষে কার্ড বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট ইউনিয়নবাসী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে ও চাকুরীজীবিগণকে পল্লী উন্নয়ন অফিস হতে কার্ড বিতরণ করা হচ্ছে। আবেদনকারীদের চাহিদা ও পেশার ভিত্তিতে প্রতিটি কার্ডে তেলের বরাদ্দ উল্লেখ করা হয়েছে।  

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, ফিলিং ষ্টেশনে শৃংখলা ফিরিয়ে আনতে ও জ্বালানি তেল মজুদ রোধে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

আজ (বৃহস্পতিবার) হতে ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ করা হবে না। আইন শৃংখলা বাহিনীর উপস্থিতিতে তেল সরবরাহ কার্যক্রম পরিচালনা হবে বলেও প্রশাসনের এ কর্মকর্তা জানান। কার্ড বিতরণ চলমান রয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝