Dhaka, Tuesday | 21 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 April 2026 | English
শেষ ওয়ানডেতে ডাক পেলেন তানজিম সাকিব
তীব্র গরমের দাপটে অতিষ্ঠ জনজীবন
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

শ্রীমঙ্গলে নারী উদ্যোক্তা উন্নয়ন ও গ্রিন ফাইন্যান্স বিষয়ক ট্রেনিং অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:৩৩ পিএম  (ভিজিটর : ১০)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এক ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।

এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার উদ্যোগে আয়োজিত এ ট্রেনিং এর বিষয় ছিল “এসএমই নারী উদ্যোক্তাদের জন্য দেশব্যাপী প্রশিক্ষণ: উদ্যোক্তা উন্নয়ন ও গ্রিন ফাইন্যান্স।”

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টায় শহরের এনসিসি ব্যাংক ভবনে আয়োজিত এ ট্রেনিং এ ২৭ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ছিলেন, যারা নিজেদের ব্যবসা সম্প্রসারণ ও পরিবেশবান্ধব অর্থায়ন সম্পর্কে ধারণা লাভ করেন।

ট্রেনিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট  জয়দীপ বিশ্বাস। তিনি বলেন, নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়াতে এবং পরিবেশবান্ধব বিনিয়োগে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া উপস্থিত ছিলেন অপারেশন ম্যানেজার মো. মনজুর মোর্শেদ আকবর। তিনি গ্রিন ফাইন্যান্সের বিভিন্ন দিক, ঋণ সুবিধা ও ব্যাংকিং সহায়তা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

ব্যাংকের সিনিয়র অফিসার অয়ন রায় অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন এবং ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করেন। তিনি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ট্রেনিং বিস্তারিত দিক নিয়ে আলোকপাত করেন।

অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য দেন নুরজাহান আক্তার, সুনন্দা দে, মিতালী রানী দাশ ও সঙ্গীতা রানী নন্দীসহ অন্যান্যরা। তারা এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমকে সময়োপযোগী ও উদ্যোক্তা উন্নয়নে সহায়ক বলে উল্লেখ করেন।

আয়োজকরা জানান, নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে। পরে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরন করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝