Dhaka, Monday | 20 April 2026
         
English Edition
   
Epaper | Monday | 20 April 2026 | English
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নারী প্রার্থীর নাম ঘোষণা
হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, যেসব নির্দেশনা মানতে হবে পরীক্ষার্থীদের
শিরোনাম:

মাদকবিরোধী অভিযানে বাগাতিপাড়ায় ১ জন কারাগারে

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৮:০৫ পিএম  (ভিজিটর : ৮)

নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে ১ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে।

আজ (২০ এপ্রিল) সোমবার গোপন সূত্রের মাধ্যমে বাগাতিপাড়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যলয়ের পরিদর্শক মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালিয়ে দয়ারাপুর ইউনিয়নের কলাবড়িয়া (সোনাপুর) গ্রামের খোরশেদ আলমের ছেলে একাববর(৫৩) কে গাজাসহ মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে আটক করেন।

পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) ২১ ধারায় একাববর কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ১ হাজার টাকা জরিমানা আদায় করেন ও জব্দকৃত গাঁজা পুড়িয়ে ধ্বংস করেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর সর্বদা মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকেন, পাশাপাশি যদি কারো নিকট কোন মাদক সংক্রান্ত তথ্য থাকে তাহলে প্রশাসনকে অবহিত করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝