Dhaka, Tuesday | 21 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 April 2026 | English
শেষ ওয়ানডেতে ডাক পেলেন তানজিম সাকিব
তীব্র গরমের দাপটে অতিষ্ঠ জনজীবন
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ আটক ২

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:৪১ পিএম  (ভিজিটর : ৯)

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ। এ সময় গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত একটি নোহাগাড়ি যার রেজিষ্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো-চ ১২-৯৩৫৫) জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের উপর সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদেরকে মাদকদ্রব্যসহ আটক করা হয়।

আটককৃরা হলেন দিনাজপুর জেলার কোতায়ালী উপজেলার বিভীষণ গ্রামের মৃত রজব আলী ছেলে মো: নূরে আলম (৪৬) ও নীলফামারী জেলার জলঢাকা উপজেলার তিলাই গ্রামের আসাদুল্লাহ ছেলে তরিকুল ইসলাম রাজন (৩২)।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, হাইওয়ে থানা পুলিশ গোপন সংবাদে জানতে পারে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তি এলাকা থেকে একটি কালো রংয়ের নোহাগাড়ি বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন সংবাদে ভিত্তিতে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ সদস্যরা আশুগঞ্জে চেকপোষ্ট বসিয়ে অভিযান চালিয়ে গাড়ীটি আটক করে। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচে অভিনব কায়দায় রাখা ১২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক  করা হয়।

তিনি আরও জানান, আটক মাদক কারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রয় করেন। এ ব্যাপারে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন চলছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝