Dhaka, Sunday | 7 June 2026
         
English Edition
   
Epaper | Sunday | 7 June 2026 | English
সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ
বিসিবি নির্বাচন আজ
শিরোনাম:

নালিতাবাড়ী সীমান্তে যুবকের মরদেহ হস্তান্তর করলো বিএসএফ

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:৪৮ পিএম  (ভিজিটর : ৩০)

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় কারাগারে কারাভোগের সময় অসুস্থ হয়ে মরে যাওয়া বাংলাদেশী যুবক শিপন হাওলাদারের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়। শিপন হাওলাদার বরগুনা সদরের সবেজ হাওলাদারের ছেলে।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, শিপন হাওলাদার প্রায় ১৯ মাস আগে অবৈধভাবে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত পথে ভারতে প্রবেশ করে। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তাকে আটক করে সেখানকার পুলিশে সোপর্দ করে। পরে ভারতীয় আদালত ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে শিপনকে কারাদন্ড দিয়ে তুরা কারাগারে পাঠায়। আগামী ২৮ এপ্রিল শিপনের কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর আগেই গত বৃহস্পতিবার শিপন অসুস্থ হয়ে পড়লে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

পরে দুই দেশের আইনী প্রক্রিয়া শেষে দুপুর একটার দিকে শিপনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝