Dhaka, Friday | 17 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

আদমদীঘিতে তিন মাদক কারবারির জেল-জরিমানা

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৬:১৮ পিএম  (ভিজিটর : ১৬২)

বগুড়ার আদমদীঘিতে তিনজন মাদক কারবারিকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটকের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আদমদীঘির উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম তাদেরকে দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, পাবনা সদর উপজেলার বড় দিক সাই গ্রামের ইসমাইল শেখের ছেলে আব্দুস সামাদ (৪০), জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার খাদোয়া বিষ্ণপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে আসাদুল হক (২৪) ও আদমদীঘি উপজেলার বামনীগ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রাজু আহম্মেদ (২৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত তিনজন মাদক কারবারিকে ৩শত গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালত প্রত্যেককে ১ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড করেন। এছাড়া তাদের নিকট থেকে জব্দ করা মাদক ঘটনাস্থলেই ধ্বংস করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝