Dhaka, Wednesday | 22 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 April 2026 | English
প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট পাঁচ গুণ কমলো
এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা
সরকারি সিদ্ধান্ত ছাড়া বাস ভাড়া বাড়বে না
শেষ ওয়ানডেতে ডাক পেলেন তানজিম সাকিব
শিরোনাম:

সন্ত্রাস ও রক্তপাতের অভিযোগ: ভালুকায় বিএনপি নেতা বাবা-ছেলে বহিষ্কার

প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১২:৪৩ পিএম  (ভিজিটর : ৩০)

দলের ভেতরে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন, ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জামিরদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: খোকা মিয়া এবং সাবেক ছাত্রনেতা ও বিএনপি কর্মী তোফায়েল আহমেদ রানা। বহিষ্কৃতরা সম্পর্কে বাবা-ছেলে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে দলের অভ্যন্তরে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের নারিশের মোড় এলাকায় বাবা ও ছেলের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়। সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার প্রেক্ষিতে কেন্দ্রীয় হাই কমান্ড এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝