Dhaka, Tuesday | 21 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 April 2026 | English
শেষ ওয়ানডেতে ডাক পেলেন তানজিম সাকিব
তীব্র গরমের দাপটে অতিষ্ঠ জনজীবন
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

এমপি আমির হামজাকে আবারো লিগ্যাল নোটিশ!

প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১২:৫১ পিএম  (ভিজিটর : ২৮)

কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি এবং ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে আবারো লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এবার কুষ্টিয়ায় জেলা প্রশাসক (ডিসি) বদলি হয়ে আসার জন্য ২০-৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্য দেওয়ার কারণে তাকে লিগ্যাল নোটিশ দিয়েছে কুষ্টিয়ার সদর উপজেলার একটি ইউনিয়ন যুবদলের সভাপতি।

এর আগে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবকারী ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশের দাবি জানিয়ে আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে এক ছাত্রদল নেতা।

সোমবার (১৩ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের এ্যাডভোকেট আলহাজ মোঃ আব্দুল মজিদের মাধ্যমে এ লিগ্যান নোটিশ পাঠায় সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন যুবদলের সভাপতি রবিউল ইসলাম।

নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে তথ্যদাতার পরিচয় জনসম্মুখে প্রকাশ অথবা আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

লিগ্যাল নোটিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় বক্তব্যকালে সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, ‘কুষ্টিয়ার ডিসি আসতে কমপক্ষে এখন ৩০-৫০ কোটি টাকা খরচ করে আসা লাগে। এর আগে ২০ কোটি পর্যন্ত শুনেছিলাম। একজন ডিসি-এসপিকে আসতে ৫০ লাখ টাকা দিয়ে তারপরে এই চেয়ারে বসা লাগে।’

এসময় আমির হামজা আরও বলেন, ‘সদর থানার ওসিকে অন্তত ২০ লাখ টাকা উপরওয়ালাকে দিয়ে এখানে আসা লাগে।’ পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে তার এ বক্তব্যের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই আলোচনায় আমির হামজা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকেও ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ আখ্যা দেন।

এর আগে গত ১ এপ্রিল কুষ্টিয়া সদর উপজেলার সোনাপুর নওয়াপাড়া এলাকার বাসিন্দা এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসানের পক্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাাবকারী ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশের দাবি জানিয়ে আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠান একই আইনজীবী। এ ব্যপারে মুফতি আমির হামজার কোন বক্তব্য পাওয়া যায়নি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝