Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

দুর্নীতিবাজদের ঠাঁই বিএনপিতে হবে না: এমপি রেজাউল ইসলাম

প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৮:৩৮ পিএম  (ভিজিটর : ১০২)

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এস.এম. রেজাউল ইসলাম রেজু বলেছেন, কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক কারবারি ও ভূমিদস্যুদের ঠাঁই (জায়গা) বিএনপিতে হবে না।

দলের নাম ভাঙিয়ে এলাকায় কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাণীনগর উপজেলা বিএনপি আয়োজিত অডিটোরিয়ামে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, যারা সমাজে খারাপ হিসেবে চিহ্নিত, যারা মাদক ব্যবসা, দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ডে জড়িত তাদের দলে কোন স্থান দেওয়া হবে না। তাদেরকে নিয়ে আমি রাজনীতি করবো না এবং তারা আমার কাছে আসবেন না।

এমপি এস.এম. রেজাউল ইসলাম আরও বলেন, বিএনপি দেশের জনগনের জন্য কাজ করে। ভোটের আগে জনগনকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সে সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আপনারা দলের পরিচয় দিয়ে দেশে, সমাজে সম্মানিত হচ্ছেন, সুতরাং যদি কারো মধ্যে সন্ত্রাসী, চাঁদাবাজী-ধান্দাবাজীর মতলব থাকে তাহলে এখনই দল থেকে বের হয়ে যান। আমি রাণীনগর ও আত্রাই উপজেলায় সৎ নিষ্ঠাবান, ত্যাগী নেতাকর্মী ও ভালো মানুষদের নিয়েই রাজনীতি করবো এবং তাদেরই নেতৃত্বে নিয়ে আসতে চাই।

উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসারব হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মখলেছুর রহমান বাবু, একেএম জাকির হোসেন, রোকুনুজ্জামান খাঁন রুকু, যুগ্ন সম্পাদক এমদাদুল হক এমদাদ, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনি, উপজেলা মহিলা দলের সভাপতি ফাহিমাসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝