Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

শ্রীমঙ্গলে শিশু পরিবারের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:৪২ পিএম  (ভিজিটর : ১৫)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শিশু পরিবার ক্যাম্পাসে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে দুটি আধুনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উদ্যোগকে স্থানীয় সমাজসেবা কার্যক্রমের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী ভবন দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, মৌলভীবাজারের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন এবং উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রকিব।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিজস্ব রাজস্ব তহবিল থেকে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় একটি চারতলা ট্রেনিং সেন্টার এবং একটি পাঁচতলা ডরমেটরি ভবন নির্মাণ করা হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, আগামী প্রায় ১৮ মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। নতুন এই অবকাঠামো নির্মিত হলে শিশু পরিবারের বসবাস ও প্রশিক্ষণ কার্যক্রম আরও আধুনিক ও কার্যকর হবে, পাশাপাশি স্থানীয় সমাজসেবা কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝