Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা, একজনকে কারাদণ্ড

প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৩৬ পিএম  (ভিজিটর : ২০)

চুয়াডাঙ্গার জীবননগরে ফিলিং স্টশনে জ্বালানি তেল নেওয়ার জন্য বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১ জনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া মোটরসাইকেলের কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অপরাধে ৫ জনকে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে সোমবার (১৩ এপ্রিল) জীবননগর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন। এসময় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ১ ব্যক্তিকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও, একই আইনের আওতায় আরও ৪ জন ব্যক্তিকে ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অপরদিকে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কারাদণ্ড প্রাপ্ত যুবক হলেন পাশ্ববর্তী মহেশপুর উপজেলার তৈলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. সিফাত হোসেন।

জরিমানা প্রাপ্তরা হলেন— জীবননগর এলাকার মোঃ সিকান্দার আলী (১,০০০ টাকা), বিপ্লব কর্মকার (১,০০০ টাকা), তেতুলিয়া গ্রামের মোহাম্মদ ইয়াসিন আলী (১,০০০ টাকা), হরিয়ান নগরের মোঃ মোশারফ হোসেন (১,০০০ টাকা), এবং জীবননগরের বাঁকা গ্রামের মোহাম্মদ শাহিন উদ্দিন (৫,০০০ টাকা)।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে সোমবার জীবননগর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিফাত হোসেন ফুয়েল কার্ড ব্যতীত লাইন ভঙ্গকরে জ্বালানি তেল সংগ্রহে চাপ সৃষ্টি করায় আইন প্রয়োগের বিষয়ে তাকে সতর্ক করে ফুয়েল কার্ডসহ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহের জন্য নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তিনি তা অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে ভীতির সৃষ্টি করায় রাষ্ট্র দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা লংঘন করাশ ভ্রাম্যমাণ আদালতে কারাণ্ড দেওয়া হয়। এছাড়া কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অপরাধে ৫ জনকে জরিমানা করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝