Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

দর্শনায় আড়াই কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক ১

প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:১৪ পিএম  (ভিজিটর : ১৪১)

চুয়াডাঙ্গায় আড়াইকোটি টাকা মূল্যের ১০ টি স্বর্ণের বারসহ আলমগীর খান (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে। চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের (বিজিবি) অধীনস্থ একটি বিশেষ টহল দল।

সোমবার (১৩ এপ্রিল) ভোর আনুমানিক ৬টার দিকে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আলমগীর খান দর্শনা মোবারক পাড়ার মৃত বাদল খানের ছেলে।

আজ সকাল সোয়া ৯ টার সময় বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালানের খবর পায় বিজিবি। এ খবরের ভিত্তিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভোরে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন এলাকায় অবস্থান গ্রহণ করে বিজিবির একটি বিশেষ টিম। এসময় একজন ব্যক্তি বাংলাদেশ হতে উক্ত এলাকা অতিক্রম করে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামার জন্য সংকেত দেন। কিন্তু সে সংকেত অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল ধাওয়া করে তাকে আটক করতে করে।

পরবর্তীতে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে খাকি স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় দু'টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে সর্বমোট দশটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও চোরাচালান কাজে ব্যবহৃত একটি রিয়েলমি কোম্পানির মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজার মূল্য দুই কোটি ৪৭ লক্ষ ৮৯ হাজার ১৬০ টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝