Dhaka, Monday | 15 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 15 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৯:৪৯ এএম  (ভিজিটর : ১০৭)

রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মধ্যবয়সি অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হলদিবাড়ি রেলগেটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কাউনিয়া রেলস্টেশন থেকে সান্তাহারগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি হলদিবাড়ি রেলগেটের দক্ষিণে চন্দ্রেরপুল রেলব্রিজ অতিক্রম কালে হঠাৎ ওই ব্যক্তি রেললাইনের ওপর উঠে পড়েন। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে বোনারপাড়া রেলওয়ে থানায় নিয়ে যায়। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

কাউনিয়া জিআরপি ফাঁড়ির ইনচার্জ (এসআই) মিজানুর রহমান মিজান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝