শেরপুরের নালিতাবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখা।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে শহরের দক্ষিণ বাজার থেকে বিতরণ কর্মসূচি শুরু হয়ে গড়কান্দা চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয় ।
এসময় বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সহকারি সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া ভিপি।
এতে আরও উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফছার উদ্দিন, সেক্রেটারি আরিফ রাব্বানী, পৌর জামায়াতের সভাপতি মো. হেলাল উদ্দিন, সেক্রেটারি আব্দুল মোমেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মাশাহারুল ইসলাম মিল্লাত, উপজেলা শিবিরের সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আহসান কবিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরা।
এফপি/জেএস