Dhaka, Monday | 27 April 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 April 2026 | English
বৃষ্টির ছোঁয়ায় রাজধানী, স্বস্তির আবেশ
একদিনে হাম ও উপসর্গে প্রাণ গেল ৮ শিশুর
৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল
বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
শিরোনাম:

অবৈধ স্থাপনা উচ্ছেদে পাইকগাছায় প্রশাসনের অভিযান

প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৭:৫২ পিএম  (ভিজিটর : ২৭)

পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর এলাকায় সরকারি খাস জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকালে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিন পরিদর্শন করেন। এ সময়ে দেখা যায়, স্থানীয় সায়েদআলী সরদারের ছেলে শাহিনুর সরদার সরকারি খাস জমি দখল করে পাকাঁ স্থাপনা নির্মাণের কাজ করছে। তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে নির্মাণাধীন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন। এছাড়াও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি খাস জমি জনগণের সম্পদ এবং এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখলে নেওয়ার সুযোগ নেই। অবৈধভাবে জমি দখল করে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় আমরা বদ্ধপরিকর। খাস জমি দখলের কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের মধ্যে এ অভিযানে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। তারা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সরকারি জমি দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝