Dhaka, Sunday | 26 April 2026
         
English Edition
   
Epaper | Sunday | 26 April 2026 | English
বৃষ্টির ছোঁয়ায় রাজধানী, স্বস্তির আবেশ
একদিনে হাম ও উপসর্গে প্রাণ গেল ৮ শিশুর
৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল
বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
শিরোনাম:

টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনিময় সভা

প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৮:৫৭ পিএম  (ভিজিটর : ৫)

টঙ্গীবাড়ীতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এর সাথে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৩ টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

এসময়  ইউএনও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং সঠিক তথ্য তুলে ধরার মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ, সাবেক সভাপতি এডভোকেট ব.ম শামীম, খান আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মো. রনি শেখ, কোষাধ্যক্ষ আপন সরদার, সাংবাদিক টিটু চৌধুরী, মিজানুর রহমান, আমিরুল ইসলাম মামুন, বাবু হাওলাদার, জাকির কাজি, জেসমিন সুইটি, আলি আক্কাস, শিশির হাসান, জাহিদ হাসান, আজিম প্রমুখ।

এ সময় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনগণের প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন। ইউএনও এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝