Dhaka, Saturday | 13 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 13 June 2026 | English
এক লাফে স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৬৫৯০ টাকা
কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
ঢাকায় স্বস্তির বৃষ্টি
শিরোনাম:

নালিতাবাড়ীতে গৃহবধূ নির্যাতনের অভিযোগ

প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:২১ পিএম  (ভিজিটর : ৬৮)

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেরপুরের নালিতাবাড়ীতে রহিমা খাতুন (২৭) নামে এক গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। একই ঘটনায় তার স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার মরিচপুরান গ্রামে। অভিযুক্ত রায়হান মিয়া (২৬) স্থানীয় ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য রানু বেগমের ছেলে।

স্থানীয় সূত্র ও অভিযোগে জানা গেছে, অভিযুক্ত রায়হান মিয়া তার গৃহপালিত ছাগল অবাধে ছেড়ে দেওয়ায় প্রায়ই প্রতিবেশীদের ফসলের ক্ষতি হতো। ঘটনার দিন দুপুরে তার ২০-২৫টি ছাগল রহিমা খাতুনের উঠতি ধানক্ষেতে ঢুকে পড়ে। এ সময় রহিমা ছাগলগুলো তাড়িয়ে দিয়ে প্রতিবাদ করলে রায়হান ক্ষিপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে তিনি ধানক্ষেতে থাকা রহিমার ওপর হামলা চালান। অভিযোগ রয়েছে, তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করার পর ধানক্ষেতে ফেলে শ্লীলতাহানী করা হয়। এ সময় টানা-হেঁচড়ার এক পর্যায়ে গলায় থাকা সোনার চেইন ছিঁড়ে নেওয়া হয়, যা পরে আর পাওয়া যায়নি।

চিৎকার শুনে ভুক্তভোগীর স্বামী সাইফ উদ্দিন ও স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী সাইফ উদ্দিন বাদী হয়ে শনিবার রাতে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, ঘটনার পর থেকে অভিযোগ তুলে নিতে অভিযুক্তের পক্ষ থেকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝