Dhaka, Saturday | 13 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 13 June 2026 | English
ঢাকায় স্বস্তির বৃষ্টি
ঋণ নির্ভর বাজেট, আর্থিক শৃঙ্খলার জন্য চ্যালেঞ্জ: দেবপ্রিয় ভট্টাচার্য
বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৩১ হাজার ৯৯ কোটি টাকা
ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক টিআইএন
শিরোনাম:

৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের ঘোষণাকে স্বাগত জানাল BWPEA

প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৫:২৫ পিএম  (ভিজিটর : ১৪৫)

আগামী ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সরকারি ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতি (BWPEA)। একই সঙ্গে এ উদ্যোগের জন্য সরকারপ্রধান, অর্থমন্ত্রী এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সমিতি জানায়, ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান উন্নয়ন, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং কর্মোদ্যম সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিবৃতিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতির চ্যালেঞ্জের প্রেক্ষাপটে সরকারের এ সিদ্ধান্ত সময়োপযোগী এবং জনকল্যাণমুখী। এর ফলে সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে দক্ষতা ও উৎপাদনশীলতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।

BWPEA উল্লেখ করে, দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, জিরো-কার্বন লক্ষ্য অর্জন, স্মার্ট গ্রিড ও টেকসই অবকাঠামো নির্মাণ, চতুর্থ শিল্প বিপ্লবের (4IR) চ্যালেঞ্জ মোকাবিলা এবং দক্ষ পানি সম্পদ ব্যবস্থাপনায় প্রকৌশলীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে প্রকৌশলীদের দায়িত্ব, কারিগরি দক্ষতা ও জাতীয় উন্নয়নে অবদানের যথাযথ মূল্যায়ন নিশ্চিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের পানি, বিদ্যুৎ ও জ্বালানিসহ কৌশলগত খাতগুলোর টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে সরকারের উন্নয়ন অংশীদার হিসেবে বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতি ভবিষ্যতেও পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝