Dhaka, Thursday | 11 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 11 June 2026 | English
ঋণ নির্ভর বাজেট, আর্থিক শৃঙ্খলার জন্য চ্যালেঞ্জ: দেবপ্রিয় ভট্টাচার্য
বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৩১ হাজার ৯৯ কোটি টাকা
ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক টিআইএন
স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনা বিনামূল্যে করার প্রস্তাব
শিরোনাম:

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:২৯ পিএম আপডেট: ১১.০৬.২০২৬ ৮:৫৬ পিএম  (ভিজিটর : ২২)

কে ভেবেছিল, অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে সিরিজ হারাবে বাংলাদেশ! তা-ও আবার এক ম্যাচ হাতে রেখে, টানা দুই জয়ে! না ভাবলেও সেটিই সত্যি হয়েছে। মিরপুরের 'হোম অব ক্রিকেটে' দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (১১ জুন) টস জিতে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া। বৃষ্টিতে আটকে যাওয়ার আগে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান করে অস্ট্রেলিয়া। বৃষ্টিতে দুই ঘণ্টার বন্ধ থাকে খেলা। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান। সেটি হেসেখেলে পার করে স্বাগতিকরা। ৩৫ ওভারে ৫ উইকেটে ১৯৫ রান করে বাংলাদেশ।

রান তাড়ায় দ্বিতীয় বলেই তানজিদ তামিমকে হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই উইকেটের পতন ঘটে। তবে, সামলে নেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়েন। ৪৭ বলে ৪২ করে সৌম্য এবং ৫৩ বলে ৪২ করে শান্ত আউট খানিক চাপে পড়ে বাংলাদেশ। ২১ রান করে ফেরেন লিটন দাসও।

আগের ম্যাচের হিরো মোসাদ্দেক হোসেন সৈকতের ১৫ রানে আউটও তাওহিদ হৃদয় এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টের পেতে দেননি। ষষ্ঠ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ৫১ রানের জুটিতে বাংলাদেশ পায় আরাধ্য জয়ের দেখা। হৃদয় ৫৫ বলে ৪০ এবং মিরাজ ২২ বলে ২২ রানে অপরাজিত থাকেন। ম্যাচ জয়ী ছক্কা আসে মিরাজের ব্যাট থেকেই।

টস জিতে ব্যাটিং বেছে নিলেও বড় লজ্জায় পড়ে অস্ট্রেলিয়া। ২ ওভার শেষে স্কোরবোর্ডে অসিদের কোনো রান নেই। সেটি না থাকতেই পারে। তবে, সঙ্গে ছিল না তিন উইকেটও। অস্ট্রেলিয়ার সমৃদ্ধ ক্রিকেট ইতিহাসে এর আগে কখনো এমনটি হয়নি। আজ সেটিই হয়েছে।

বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান নেন তিনটি করে উইকেট। দুই উইকেট নেন তানভীর ইসলাম।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝