Dhaka, Thursday | 11 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 11 June 2026 | English
বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৩১ হাজার ৯৯ কোটি টাকা
ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক টিআইএন
স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনা বিনামূল্যে করার প্রস্তাব
জুলাই থেকেই কেন শুরু হয় অর্থবছর?
শিরোনাম:

আজ থেকে শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৫:২৯ পিএম  (ভিজিটর : ৩০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সারা দেশে আজ বৃহস্পতিবার (১১ জুন) থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল খোলা খাকবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, ‘বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন, আজ থেকে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে।’

এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল বিদ্যুৎ বিভাগ। তবে ঈদের পর আবারও সন্ধ্যা ৭টায় দোকান-ব্যবসাপ্রতিষ্ঠান ও শপিং মল যথারীতি বন্ধ রাখা হয়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝