Dhaka, Saturday | 13 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 13 June 2026 | English
ঢাকায় স্বস্তির বৃষ্টি
ঋণ নির্ভর বাজেট, আর্থিক শৃঙ্খলার জন্য চ্যালেঞ্জ: দেবপ্রিয় ভট্টাচার্য
বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৩১ হাজার ৯৯ কোটি টাকা
ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক টিআইএন
শিরোনাম:

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছে তারকাদের মেলা

প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৬:১৭ পিএম  (ভিজিটর : ৪৯)

প্রথমবারের মতো ৪৮ দলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল বিশ্বকাপ। উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো– যৌথভাবে আয়োজন করছে এবারের বিশ্বকাপ। বিশ্ব ফুটবল মহারণের পরিধি যেমন বেড়েছে, তেমনি এসেছে ভিন্নতাও। আয়োজক দেশগুলোর ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার জন্য আয়োজক তিন দেশেই আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে ফিফা।

সেই আজ শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১১টায় কানাডার টরেন্টো স্টেডিয়ামে হবে বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। এর ৯০ মিনিট পর রাত ১টায় বসনিয়া ও হার্জেগোবিনার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কানাডা। বাংলাদেশ থেকে উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা সরাসরি দেখা যাবে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টেলিভিশনে। অনলাইনে দেখা যাবে টফি, বায়োস্কোপ প্লাস, আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপে।

কানাডায় দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বিখ্যাত নৃত্যশিল্পী নোরা ফাতেহি। তার সঙ্গে মঞ্চ মাতাবেন অ্যালেসিয়া কারা, এলিয়ানা, জেসিকা রেইয়েজ, মাইকেল বুবলে, ভেজেড্রিম এবং উইলিয়াম প্রিন্সের মতো তারকারা।

কানাডার এই অনুষ্ঠানে থাকছে বাংলাদেশের প্রতিনিধিও। নোরা ফাতেহিদের সঙ্গে মঞ্চ মাতাবেন বাংলাদেশি বংশদ্ভূত ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয়। প্রথমবারের মতো বাংলাদেশি কোনো তারকা ফুটবল বিশ্বকাপের মঞ্চে প্রতিনিধিত্ব করবেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝