Dhaka, Monday | 15 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 15 June 2026 | English
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক
শিরোনাম:

মাদারীপুরে স্কুলে দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৪:২২ পিএম  (ভিজিটর : ১১৬)

মাদারীপুরে স্কুল চলাকালীন দুর্ঘটনায় আহত হয়ে তনয় পাল (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাদারীপুর শহরের কুলপদ্বি চৌরাস্তা এলাকার বাসিন্দা এবং ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালে সহপাঠীদের সঙ্গে মাথার ক্যাপ নিয়ে টানাটানির একপর্যায়ে তনয় হঠাৎ মেঝেতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঘটনার পুরো বিষয়টি বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। ফুটেজে দেখা যায়, সহপাঠীদের সঙ্গে খেলার ছলে ক্যাপ নিয়ে টানাটানির সময় ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পায় তনয়।

এ ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝