Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

রামুতে বিজিবির অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৬:২৪ পিএম  (ভিজিটর : ৩৫)

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উদ্ধারকৃত ইয়াবাগুলো মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুর খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিশেষ অভিযান চালানো হয়।

এ সময় এক ব্যক্তি মাথায় বস্তা বহন করে চেকপোস্টের দিকে আসছিল। দূর থেকে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সে বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে টহলদল স্থানীয় দুইজন সাক্ষীর উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝