Dhaka, Friday | 3 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 July 2026 | English
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা
এইচএসসি পরীক্ষায় অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ
শিরোনাম:

৮ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫:১৩ পিএম  (ভিজিটর : ২৮৪)
শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত বৃদ্ধ আব্দুস সালাম। ছবি: প্রতিনিধি

শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত বৃদ্ধ আব্দুস সালাম। ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে ৮ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আব্দুস সালাম (৬৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া গ্রামের আব্দুস সালামের বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮ টার দিকে মাদ্রাসায় পড়তে যাওয়ার পথে মাদ্রাসার ঐ শিক্ষার্থীকে পৌর এলাকার কামারপাড়া গ্রামের মৃত মোবারক আলী মুন্সীর ছেলে আব্দুস সালাম তার বাড়ির গলিতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আব্দুস সালামকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকেরিয়া হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝