Dhaka, Monday | 17 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 17 August 2026 | English
শিরোনাম:

পিরোজপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:০৬ পিএম  (ভিজিটর : ৪৩)

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মাছ চাষে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত জাতীয়ভাবে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হবে। এ উপলক্ষে মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর মাছের সরবরাহ নিশ্চিতকরণ, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্তের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনকের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদ, সঞ্জয় কুমার মজুমদার (অফিসার ইনচার্জ, তদন্ত), উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, পল্লি উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিনলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী, মাছচাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিকল্পিতভাবে এ খাতের উন্নয়ন করা গেলে কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা আরও জোরদার হবে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝