Dhaka, Monday | 17 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 17 August 2026 | English
শিরোনাম:

গোপালগঞ্জে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ২:৪৩ পিএম  (ভিজিটর : ২৭)

গোপালগঞ্জের মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজের একদিন পর মিজানুর রহমান (৬২) ওরফে মিটু খলিফা নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

নিহত মিজানুর রহমান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘরুয়া ইউনিয়নের বিবিরকান্দি গ্রামের মৃত রশিদ খলিফার ছেলে। 

রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গোহালা ইউনিয়নের ভট্টাচার্য্যকান্দি এলাকায় শাহ আলী ফকিরের বাড়ির দক্ষিণ পাশে কুমার নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।  

সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আওরঙ্গজেব বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশ যায়, শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে কুমার নদীতে পাট ধোয়া শেষে সাঁতরে নদীর অপর পাড়ে নিজ বাড়িতে যাওয়ার সময় পানিতে তলিয়ে যান মিজানুর রহমান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। 

সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে খবর পেয়ে মিজানুর রহমানের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করে। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝