Dhaka, Monday | 17 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 17 August 2026 | English
শিরোনাম:

পটুয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষ পালিত

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:২৩ পিএম  (ভিজিটর : ২২)

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ উপলক্ষে একটি র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা দরবার হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।

এছাড়া বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ, মৎস্যবিদ কাজী বেল্লাল ও মৎস্য খামারি রিয়াজ তালুকদারসহ অনেকে।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের জেলেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলার তিনজন শ্রেষ্ঠ মৎস্যচাষির হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝