Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০:৩৭ এএম  (ভিজিটর : ২৩)

খুলনা অঞ্চলে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনায় একজন ও কুষ্টিয়ায় একজন।

এছাড়া নতুন করে ৬২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মুজিবর রহমান এ তথ্য জানান।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে শুক্রবার বিকেল পর্যন্ত বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ৭৫২ শিশু।

এ ছাড়া ৫১ জনের হাম শনাক্ত হয়েছে।  সব মিলিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দশ জেলায় এ পর্যন্ত মারা গেছে ৯ জন। বিভাগের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়া জেলার। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ ৩৫০ শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে ।

এ ছাড়া, যশোরে ৯২ শিশু, খুলনায় ৭৮, বাগেরহাটে ৩০, চুয়াডাঙ্গায় ১২, ঝিনাইদহে ৩৩, মাগুরায় ৫২, মেহেরপুরে ৩০, নড়াইলে ২৩ এবং সাতক্ষীরায় ৫২ জন চিকিৎসাধীন রয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝